বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি হতে আন্তঃ জেলা মাদক চক্রের ০১ জন সদস্যকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩, ১২.২৬ পিএম
  • ২৯০ বার পঠিত

মানব সময় ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি হতে আন্তঃ জেলা মাদক চক্রের ০১ জন সদস্যকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরী হতে কক্সবাজারের দিকে বাস যোগে মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৩ জুন ২০২৩ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি সন্দেহজনক বাসকে থামানোর সংকেত দিলে উক্ত বাসটি চেক পোস্টের সামনে থামে, তখন বাস হতে ০১ জন ব্যক্তি একটি বাজারের ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী মোঃ স্বপন (৩২), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, সাং- সিংরাইশ, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় ।

৩। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com