বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

হালিশহর আনন্দবাজার বেড়ীবাঁধ( ৩৯নং ওয়ার্ড )নিচু এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের নিরন্তর চেষ্টা | manob somoy

  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩, ৩.০১ পিএম
  • ২৯০ বার পঠিত

হোসেন বাবলা: ১৩মে, চট্রগ্রাম ||
নগরীর দক্ষিণ হালিশহর আনন্দবাজার বেড়ীবাঁধ আকমল আলী রোড‌ সমূদ্র সৈকত উপকূলীয় ( ৩৯নং) ওয়ার্ড এলাকা সহ ইপিজেড- বন্দর,পতেংগা নিচু এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিতেই প্রশাসনের নিরন্তর চেষ্টা করতে দেখা গেছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল বংগোপসাগর এর উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ খবর অনুযায়ী ০৮ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আজ বিকেলের সময় ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং আশ্রয়কেন্দ্র গুলোতে অবস্থান বলা হলেও কাউকে আশ্রয় কেন্দ্রে উঠতে দেখা যায় নি, তবে এই উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে নির্মিত বহুতল ভবনে জেলে পরিবার ও অন্যান্য অসহায় মানুষের নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে।
স্থানীয় জেলে পরিবারের সদস্য বিমল দাশ জানান, আমরা ঘূর্ণিঝড়ের প্রভাবে নিচু এলাকা থেকে আশ্রয়ে চলে গেল ও আমাদের লাখ লাখ টাকার সম্পদ অনেকটা অনিরাপদ ও ঝুঁকিতে রয়েছে।
শেষ বিকেলে ফায়ার সার্ভিস,রেড ক্রিসেন্ট টিম, স্থানীয় জনপ্রতিনিধির দূর্যোগ উপ-কমিটির সদস্যরা এবং পুলিশ -আনসার বাহিনীর সদস্যরা সামাজিক সংগঠকদের নিয়ে মাঠে নেমেছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ‌সাগরের পানি ৫/৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে।এটি ক্রমশ আরো গতিশীল হয়ে উপকূলীয় অঞ্চলের কাছ দিয়ে বয়ে যেতে পারে।এর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি সহ মাঝে মাঝে জড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড় মোখা চট্রগ্রাম সহ কক্সবাজার,পায়রা মহেশখালী এবং পাশ্ববর্তী ভারত ও বার্মার উপকূলে আঘাত আনতে পারে কাল সকালের দিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com