বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭.১১ এএম
  • ৮৩ বার পঠিত

মানব সময় ডেস্ক:
ভিকটিম রেহেনা বেগম(৬২), চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। ভিকটিমের বড় ছেলে বেলাল প্রবাসী থাকে এবং ভিকটিমের ছোট ছেলে কাসেম ও তার স্ত্রী একত্রে বসবাস করতেন। ভিকটিমের বড় ছেলে বেলাল মায়ের ওষুধ কেনার জন্য তার স্ত্রীর মাধ্যমে আসামি কাশেমের নিকট টাকা পাঠাতো। কিন্ত কাশেম সেই টাকা নিজে ব্যবহার করত যার ফলে রেহানা বেগমের সাথে তার ছোট ছেলে কাশেম ও কাশের স্ত্রী নারগিছ আক্তারের সাথে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ০৫/০৬/২৫ ইং রাত অনুমান ১০.০০ হতে ০৬/০৬/২৫ ইং সকাল ০৬.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ভিকটিম রেহানা বেগমকে তার ছোট ছেলে কাশেম ও তার স্ত্রী নারগিছ আক্তার পরস্পর যোগসাজসে ধারালো দা দিয়ে ভিকটিমকে গলা কেটে খুন করে, তার পরিহিত রক্তাক্ত কাপড় চোপড় বসত ঘরের কোনে লুকিয়ে রাখে। পর্বতীতে থানা পুলিশ ও ভিকটিমের ভাইয়ের ছেলে একরাম ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ মুক্তার আহমদ চট্টগ্রাম জেলার বাশঁখালী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১০, তারিখ- ০৮ জুন ২০২৫ ইং; ধারা- ৩০২/২০১/৩৪, পেনাল কোড-১৮৬০।
এরই ধারাবাহিকতায় আসামি গ্রেফতারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম নজরদারী অব্যাহত রাখেন। আসমিদ্বয় গ্রেফতার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,সূত্রে বর্নিত মামলার ১ নং আসামি আসামি মোঃ কাশেম (২৮) এবং ২নং আসামি নারগিছ আক্তার(২৫) জেলার চকরিয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক ১৭১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল এর একটি অভিযানিক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালানা করে ১ নং আসামি এজাহারনামীয় আসামি মোঃ কাশেম (২৮), পিতা- মোজাফ্ফর আহমেদ, সাঃ পূর্ব বৈলছড়ি, থানা-বাশঁখালী, জেলা-চট্টগ্রাম এবং ২ নং এজাহারনামীয় আসামি নারগিছ আক্তার(২৫) স্বামী-মোঃ কাশেম, সাঃ পূর্ব বৈলছড়ি, থানা-বাশঁখালী, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com