বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬.৫৯ পিএম
  • ৯০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
৩ এপ্রিল শুক্রবার
একতা, সম্প্রীতি ও জেলার মানুষের কল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের বাদামতলাস্থ অ্যাডভোকেট জাহিদুল ইসলামের চেম্বারে (ফোরামের অস্থায়ী কার্যালয়) এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাস্থলটি পরিণত হয়েছিল মিলনমেলা ও ভবিষ্যৎ পরিকল্পনার এক প্রাণবন্ত কেন্দ্রে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বরেণ্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি সংগঠনের শক্তি নিহিত থাকে তার সদস্যদের দায়িত্বশীলতা ও আন্তরিকতায়। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে সংগঠন শুধু গতিশীলই নয়, হয়ে ওঠে মানুষের আস্থার প্রতীক। তিনি চট্টগ্রামে বসবাসরত বাগেরহাটবাসীর কল্যাণে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. নজরুল ইসলাম খান। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ মোস্তফা কামাল, মোঃ রাসেল মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ আদমান, মোহাম্মদ রাজু আহমেদ,মোঃ কামরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্যে উঠে আসে প্রবাসী বাগেরহাটবাসীর অধিকার, সহযোগিতা ও পারস্পরিক বন্ধনের বিষয়টি। সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ সরোয়ার হোসেন বলেন, “সংগঠন গড়ে তোলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এই সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার।” তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, আগামী ২০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। পাশাপাশি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের কথাও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সভা বাগেরহাটবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং একটি শক্তিশালী, সেবামুখী সংগঠন গঠনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com