বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“পাহাড়ি কন্যা” আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিট থেকে একুশে টেলিভিশনেস সাত (৭)পর্বের ধারাবাহিক নাটকটি ঈদের আনন্দের সাথে উপভোগ করতে পারবেন দর্শকবৃন্দ : দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রাইভেট এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন || চসিক মেয়র ডা শাহাদাত’র পক্ষে কোরবানি দাতাদের নিকট পলি ব্যাগ ও ব্লিচিং পাওডার হস্তান্তর করেন ৩৮নং ওয়ার্ড় বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন || ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর পক্ষে এলাকার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম’র আহবায়ক মোহাম্মদ হোসেন (সাংবাদিক): আজকের মানব সময় ঈদুল আযহা বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও লেখক আসাদুজ্জামান খান মুকুল’র লেখা “আত্মত্যাগের ঈদ” লেখাটি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ঢাকা বিমানবন্দরে কর্মরত পাবনা জেলার বেড়া উপজেলার সূর্য সন্তান মো. রফিকুল ইসলাম (টুটুল) || ইপিজেড থানা ৩৯নং ওয়ার্ডের এলাকাবাসী দেশ ও দেশের বাহির প্রবাসীদের ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন ইপিজেড থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ || আজকের মানব সময় ঈদ বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও সাহিত্যিক আবদুল হাকিম এর লেখা “স্বাস্থ্য” নিয়ে কবিতা শুধু পশু জবাই নয় আত্মত্যাগের সাধনায় হোক কোরবানি–ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী (সমাজসেবক ও মানবাধিকার কর্মী) ||

চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ”

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫.০৭ পিএম
  • ৩৪ বার পঠিত

মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :
চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ। যেখানে লেখক ও পাঠকরা শব্দ এবং জ্ঞানের উদযাপনে মিলিত হন। উন্নত বিশ্বের দেশগুলোতে এখনো মানুষ বই পড়ার অভ্যাস ধরে রেখেছে। উদাহরণ হিসেবে জাপানের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে ট্রেন বাসেও মানুষকে বই পড়তে দেখা যায়। তাই আমাদেরও বইয়ের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৫ম দিনে “চট্টগ্রামের উন্নয়ন, নগরবাসীর চাহিদা ও জনপ্রতিনিধির দায়বদ্ধতা” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী মেহেদী হাসান ও জান্নাতুল ফেরদৌস সুমি গান পরিবেশন করেন এবং চসিকের হাতেখড়ি স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জনাব আবু সুফিয়ান শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের আরও বেশি পড়াশোনা করা প্রয়োজন। শিক্ষার মান দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে, যা আমাদের জন্য চিন্তার বিষয়।
তিনি বলেন, বইমেলা মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং নতুন বই ও লেখকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলা বইয়ের সঙ্গে মানুষের পুনঃসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন একটি আপেক্ষিক বিষয় এবং মানুষের চাহিদা অনুযায়ী তা পরিবর্তিত হয়। জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। আমরা ক্ষমতা নয়, দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করতে চাই।
তিনি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মঞ্চ ব্যবস্থাপনা উপ কমিটির আহবায়ক হারুন জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, বক্তব্য রাখেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন হাসান বাবু, চসিকের সমাজ কল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com