শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

প্রসেনজিতের সাথে জুটি ভাঙায় ভেঙে পড়েছিলেন? এতদিনে মুখ খুললেন ঋতুপর্ণা

  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩, ১১.৫৭ এএম
  • ২৮৬ বার পঠিত

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা জুটির তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে স্থান করে নেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। একসঙ্গে বহু আইকনিক সিনেমায় কাজ করেছেন তাঁরা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা আছে মানেই সেই সিনেমা হিট- এমন ধারণা কাজ করতো সিংহভাগ দর্শকের মনে। তবে এখন আর আগের মতো একসঙ্গে দেখা যায় না প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে।

অনেক সিনেপ্রেমী মানুষই বলেন, উত্তম কুমার-সুচিত্রা সেন পরবর্তী সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা জুটির শিরোপা ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার দখলেই। একটা সময়ে পরপর বহু সিনেমায় কাজ করেছেন তাঁরা। কিন্তু হঠাৎই ভেঙে যায় সেই সুপারহিট জুটি। বহু বছর পর ফের ‘প্রাক্তন’ সিনেমায় দেখা যায় তাঁদের। এরপর আরও একটি ছবি একসঙ্গে করেন তাঁরা। তারপর ফের গায়েব!

প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও অনেক জনপ্রিয় জুটি এসেছে। কিন্তু তাঁদের মতো ভালোবাসা কেউই পায়নি। কেন এত বছর পরেও দ্বিতীয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা পেল না টলিউড? একবার এক সাক্ষাৎকারে নিজেই এই প্রশ্ন তোলেন নায়িকা। সেই সঙ্গেই জানতে চান, তাহলে কি এখন কোথাও খামতি থাকছে? জবাবও নিজেই দেন ঋতুপর্ণা।

টলি সুন্দরী বলেন, কোথাও যেন আন্তরিকতার অভাব থেকে যাচ্ছে। হৃদয়টা থাকছে না। লুকোছাপা না করেই অভিনেত্রী বলেছিলেন, অনেক পরিশ্রম, মানুষের ভালোবাসার ফলশ্রুতি এই জুটি। দর্শকরা তাঁদের দেখার জন্য সিনেমাহল ভরিয়ে দিতেন। আবার তাঁদের দেখে কেঁদেছেনও। ঋতুপর্ণার কথায়, এটা রাতারাতি হয় না। কাজের প্রতি ১০০% দায়বদ্ধতা থাকা জরুরি।

দর্শকদের কাছে থেকে অগাধ ভালোবাসা পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। তাই এই জুটি ভেঙে যাওয়ার পর অভিনেত্রীর মনে কি শূন্যতা নেমে এসেছিল? জবাবে তিনি সাফ বলেন, বুম্বাদার সঙ্গে জুটি ভাঙলেও তিনি একেবারেই শূন্যতায় ডুবে যাননি। কারণ সেই সময় বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমা করা শুরু করেছিলেন তিনি। নায়িকা হিসেবে অন্য রূপে দর্শকদের সামনে ধরা দেন ঋতুপর্ণা।

প্রসঙ্গত উল্লেখ্য, নায়িকা হিসেবে একসময় টলিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও এখন বেশ বেছে বেছে সিনেমা করেন ঋতুপর্ণা। শীঘ্রই সাসপেন্স থ্রিলার ‘শিকার’এ দেখা যাবে টলি সুন্দরীকে। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পর্শ’ও রয়েছে তাঁর হাতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com