বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

হালিশহর আনন্দবাজার সাগরপাড় থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮.০৯ এএম
  • ২৩৬ বার পঠিত

ডেস্ক নিউজ:
নগরীর বন্দর থানাধীন হালিশহর আনন্দবাজার আউটার রিং রোডের বে-টার্মিনালের সাগর পাড়ের বালির উপর থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৪/৩৫ বলে জানা গেছে।
গত রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিতd করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
তিনি বলেন, ‘গত(২৩ এপ্রিল)রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালিশহর আনন্দবাজার আউটার রিং রোডের বে-টার্মিনালের সাগর পাড়ে বালির উপর থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছি। পুরো শরীরে পচন ধরে যাওয়ায় তার মুখ বিকৃত হয়ে গেছে। তবে তার ডান হাতে একটি সোনালী রঙের চুরি, ২টি কানের দুল ও গলায় ১টি পুঁতির মালা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগেই তাকে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহ শনাক্ত করার জন্য ফিঙ্গার নেয়ার চেষ্টা করেছি। কিন্তু আলামতগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করেছি। তবে কেউ যদি সম্প্রতি কোন নারীর নিখোঁজ সংক্রান্ত থানায় জিডি করে থাকেন, তাকে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। এ ঘটনায় আমরা হত্যা সংক্রান্ত অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com