শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

চট্টগ্রামে একুশে বইমেলা শুরু, উদ্ধোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫৬ পিএম
  • ৩৫২ বার পঠিত

হোসেন বাবলা:(নিজস্ব প্রতিবেদক)
গতকাল ০৮ ফেব্রুয়ারি, বুধবার অপরাহ্নে আনুষ্ঠানিক আয়োজনে শুভারম্ভ হলো চট্টগ্রাম বইমেলা। মেলা চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত, সময়সূচিঃ প্রতিদিন বিকাল ৩টা হতে রাত্রি ৯টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সহ ছুটির দিনগুলোতে চলবে সকাল ১০ টা হতে রাত নয়টা পর্যন্ত।
উদ্বোধন কালে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এর সাথে উপস্থিত ছিলেন চবির উপাচার্য প্রফেসর ড, শিরীন আখতার, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্রগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা,বই মেলা আহ্বায়ক প্রফেসর, কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ, মনজু,চসিকের সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা অফিসার লুৎফুন্নাহার সহ কবি, লেখক-গবেষক সাংবাদিক ও সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রমুখ।

ছে প্রথম দিন গিয়ে দেখি উদ্বোধনী আনুষ্ঠানিকতা চলমান। কিছু কিছু ষ্টলের গোছানোর কাজ তখনো চলছে‌। তবে আশার কথা বেশ ভালো দর্শনার্থীর উপস্থিতি ও বিচরণ‌ লক্ষ‍্যনীয় !

স্ববান্ধবে পুরো মেলা চত্তর ঘুরে কিছু সময় অবস্থা করলাম আমার গতবারের দুটি ও এবারের দুটি কাব‍্যগ্ৰন্থের প্রকাশনা প্রতিষ্ঠান গলুই প্রকাশন ষ্টলে (ষ্টল নং -৪১)। এছাড়া চন্দ্রবিন্দু প্রকাশন ষ্টলে ও আমার দুটি একক কাব‍্যগ্ৰন্থ এবং একটি যৌথ কাব‍্যগ্ৰন্থ পাওয়া যাচ্ছে! দেখা হলো বেশ কিছু কবি লেখক সাহিত্যিক বন্ধূ ও অনুরাগী পাঠক সুহৃদদের সাথে‌।

ইতিমধ্যেই সেখানে একটি বেসরকারি টেলিভিশন চ‍্যনেল এর সাংবাদিক Farhan Siddique Nahim তার টীম নিয়ে উপস্থিত হয়ে আমার ও শীতাকুন্ডের বিশিষ্ট কবি, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জামশেদ উদ্দীন এর সাক্ষাৎকার নিলেন।
উল্লেখ্য যে সম্ভাবনাময় উদীয়মান সাংবাদিক Farhan Siddique Nahim সীতাকুণ্ডের সন্তান। হয়তো সেজন্যই একটু ফেভার পেলাম। তাকে ও তার টিমকে আন্তরিক ধন্যবাদ।
চেষ্টা করবো প্রতিদিন নিদিষ্ট সময় বইমেলায় আসার। সকল বন্ধু সুহৃদদের সাদরে আমন্ত্রণ স্বপরিবারে আসুন, বইমেলায় বেড়ান, বই কিনুন, সাহিত্যের পৃষ্টপোষকতা করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com