সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

গাইবান্ধায় নিখোঁজ ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১২.০৯ পিএম
  • ৩১০ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর কনক মিয়া (১৯) নামের এক ইজিবাইকচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নে রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের একটি পুকুর থেকে এ মৃতদেহটি উদ্ধার করা  হয়।  কনক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুলমিয়ার ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, কনক মিয়া গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেন নি। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা এলাকার সিংড়ারদীঘি নামক পুকুরের পানিতে তার হাত-পা বাধা মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com