রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

দুলারহাট সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর বিশাল শোডাউন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৩.৩৬ পিএম
  • ৩২৮ বার পঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. ইকবাল হোসেন লিখনের পক্ষে বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের জনসাধারন বিশাল শোডাউন করেছেন। প্রায় ৫ সহস্রাধিক লোক নিয়ে ঘোষের হাট থেকে দুলারহাট বাজার ঘুরে ঘোষেরহাটের নীলকমল ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় আনুষ্ঠিত হয়।

সমাবেশে কয়েক হাজার কর্মী-সমর্থক ও নেতাদের নিয়ে মোটর সাইকেল,বোরাক, অটোরিকশাসহ পায়ে হেঁটে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক শোডাউনে অংশ নেন। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ইউনিয়নের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় কর্মী সমর্থকের উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখেন।

সম্ভাব্য প্রার্থী মো. ইকবাল হোসেন লিখন এলাকার গণ্যমান্য ভোটার ও কর্মী সমর্থদের কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতকে শক্তিশালী করতে যেমন আমার ডাকে হাজার হাজার মানুষ সাড়া দিয়েছেন তেমনি আমি যাতে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুখে দুখে আপনাদের পাশে থাকতে পারি সেজন্য নীলকলম ইউনিয়নের সকল ভোটার ও কর্মী , সমর্থক ও সকল জন সাধারনের সহযোগিতা চাই। আমি নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়নকে তরান্মিতি করার সুযোগ করে দিন।সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এবং মাদক ও সন্ত্রাস নির্মুল করে নীলকমল ইউনিয়ন গড়ে তুলবো। এটাই আমার প্রত্যাশা।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেন লিখনের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, একজন সমাজসেবক হিসেবে দলবল নির্বিশেষে মানুষের সেবা করেছেন। এবং অত্র ইউনিয়নে তিন বারের চেয়ারম্যান ছিলেন তিনি। সেই হিসেবে এলাকায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে। ইউনিয়ন জুড়ে তার ব্যাপক পরিচিতি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক রয়েছে।

এর আগে সকালে চরফ্যাশন-মনপুরা আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির মরহুম পিতা চরফ্যাশনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্যেদিয়ে তিনি কয়েকশ নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে চরফ্যাশন আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com