শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মাদ্রাসা শিক্ষককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৩.৫৬ পিএম
  • ৩৫৭ বার পঠিত

এম সফিকুল ইসলামশ, শীভুষণ প্রতিনিধি ||

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ডিবি পুলিশ পরিচয়ে মাওঃ মোঃ ফয়েজউল্লা (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করছেন তার পরিবার।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের তার নিজ বাড়ির দরজার মাদ্রাসা থেকে মাওঃ মোঃ ফয়েজউল্লাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পিতা মো. মোসলেউদ্দিন।
ডিবি পরিচয়ে তুলে নেওয়া মাদ্রাসা শিক্ষক মাওঃ মোঃ ফয়েজউল্লা ওই এলাকার কাইমুদ্দি হাজী বাড়ির মো. মোসলেউদ্দিনের ছেলে। সে স্থানীয় রওজাতুল উলুম কাওমী মাদ্রাসার শিক্ষক।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভোলার বিভিন্ন থানা ও ভোলা ও বরিশাল ডিবি অফিসে খোঁজ করেও মাওঃ মোঃ ফয়েজউল্লার সন্ধান পাওয়া যায়নি। তারা অস্বীকার করছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শশীভূষণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মাওঃ মোঃ ফয়েজউল্লা পিতা মো. মোসলেউদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশা ও মোটরসাইকেল দিয়ে ৪/৫ জন অপরিচিত লোক ছেলে মাওঃ মোঃ ফয়েজউল্লা মাদ্রসায় এসে ছাত্র ভর্তির কথা বলে তাকে ডেকে নিয়ে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। স্থানীয়রা জিজ্ঞাসা করলে তারা বলেন তার (মাওঃ মোঃ ফয়েজউল্লার) মোবাইলে সমস্যা রয়েছে। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। এই বলে তারা মাওঃ মোঃ ফয়েজউল্লাকে মোটসাইকেল তুলে নিয়ে যান। এবং এওয়াজপুর ইউনিয়নের ফকিরার হাট বাজারে নিয়ে সেখানে আগ থেকে রাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এসয় তাদের সাথে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি জানান।
এ বিষয়ে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন বলেন, তাদের কোন টিম বা কোন অভিযান চরফ্যাশন ও শশীভূষনে আসেননি। তারাও এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, মাওঃ মোঃ ফয়েজউল্লা নামের এক মাদ্রাসা শিক্ষককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে তার পিতা মোঃ মোসলেউদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com