শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

পটিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক

  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮.২১ এএম
  • ৩৭৬ বার পঠিত

পটিয়া প্রতিনিধি:

পটিয়া পৌরসদরে উর্মি আকতার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিন পলাতক বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ৬নং ওয়ার্ড এলাকায় সেলিমের বাড়িতে উর্মি আকতারের লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে খবর পেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, পারিবারিক কলহের জের ধরে উর্মিকে হত্যার পর তার মরদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
নিহতের ভগ্নিপতি মো. ইদ্রিস জানান, পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা শাহীনুর ইসলামের মেয়ে উর্মির সাথে ৩ বছর আগে ৬নং ওয়ার্ডের মৃত আবদুল গফুরের পুত্র জসিম উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পরিবারের অশান্তি চলে আসছিল। তাছাড়া জসিম থানা পুলিশের একজন তালিকাবুক্ত ইয়াবা ব্যবসায়ী। সে সাম্প্রতিক সময়ে জেল থেকে বের হয়। প্রায় সময় জসিম উদ্দিন ইয়াবা সেবন করে উর্মিকে মারধর করতো। মঙ্গলবার দুপুরে স্বামী ও স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উর্মিকে মারধর করে ফ্যানের সঙ্গে ঝুলে দেওয়া হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, গৃহবধূকে হত্যা করার খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে যায়।
পরে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com