শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

সিত্রাং: ভোলায় ২ জনের মৃত্যু // Manobsomoy

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৪.০৫ পিএম
  • ৩৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ভোলা :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দ্বীপজেলা ভোলায় এক বৃদ্ধ নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃদ্ধ নারী ঘরচাপায় এবং যুবকের গাছচাপায় মৃত্যু হয়।

আজ সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। জেলার দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডে ঘরের নিচে চাপা পড়ে বিবি খাদিজা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

অন্যদিকে জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজার এলাকায় গাছচাপায় মো. মনিরুল ইসলাম (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়। চেয়ারম্যান বাজার থেকে বাড়ি ফেরার পথে গাছচাপায় তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাকির হোসেন ও শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজ সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় সিত্রাং ইতোমধ্যে আঘাত হানতে শুরু করেছে। যার ফলে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এটি মধ্যরাত নাগাদ ভোলা বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

এর আগে আবহাওয়া অধিদফতরের ৯নং বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় (অক্ষাংশ: ১৯.২° উত্তর, দ্রাঘিমাংশ: ৮৯.২° পূর্ব) অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় (২৪ অক্টোবর, ২০২২) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত/আগামীকাল ভোর নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com