মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা // Manobsomoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৬.৪৪ এএম
  • ৩৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার চরফ্যাশনে যৌতুক না পেয়ে কুলসুম (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইফুল ইসলাম আকতারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মামলার প্রস্তুতি চলছে।

বুধবার রাতে উপজেলার চর মানিকা ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর মো. কাজল মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত কুলসুম উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তরআইচা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুলসুমের পাঁচ বছর আগে সাইফুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় কুলসুম কে মারধর করতেন স্বামী সাইফুল। কুলসুমের বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে ধারদেনা করে ইতিমধ্যে দুই লাখ টাকা জামাইকে দিয়েছেন। সর্বশেষ দাবি করা যৌতুকের টাকা না পেয়ে বুধবার রাতে কুলসুমকে নির্মম নির্মমভাবে পিটিয়ে আহত করে স্বামী সাইফুল। একপর্যায়ে গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসক তার স্বাস্থ্যের অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পরামর্শ দেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধূ কুলসুমকে মৃত ঘোষণা করেন।

নিহত কুলসুমের বাবা আব্দুল মজিদ হাওলাদার অভিযোগ করে বলেন, যৌতুকের দাবিতে আমার মেয়েকে বিয়ের পর থেকেই নির্যাতন করতো সাইফুল ইসলাম। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে অভাবের পরও যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ দাবি করা যৌতুক না পেয়ে নির্মমভাবে পিটিয়ে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। এমন হত্যাকাণ্ডের জন্য সাইফুল ইসলাম ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী পলাতক রয়েছে তবে শশুর মো. কাজলকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com