সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

বিরিয়ানির লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ২.৪২ পিএম
  • ৩৩৪ বার পঠিত

 

হেলাল উদ্দিনঃ

বিরিয়ানি খাওয়ানোর নাম করে চট্টগ্রাম বন্দর এলাকায় পোর্ট কলোনির পরিত্যক্ত বাসায় সুরমা আক্তার নামে সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে এক রিকশাচালক তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার থেকে নিখোঁজ হয় শিশু সুরমা আক্তার। এরপর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই শিশুর বাবা-মাকে নিয়ে আসা হয় শনাক্তের জন্য। অথচ তার বাবা-মা পুরো রাত অপেক্ষায় কাটিয়েছেন মেয়েকে জীবিত ফিরে পাবেন এ আশায়। কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে পাওয়া গেল প্রাণহীন।

শিশুটির বাবা বলেন, ‘বিকেলে এক রিকশাচালক আমার মেয়েকে বলেছে আঙ্কেল এক জায়গায় বিরিয়ানি দিচ্ছে তুই কি আমার সাথে যাবি। তখন আমার মেয়ে ওই চালকের রিকশায় করে চলে যায়। তারপর আমার মেয়েকে আর খুঁজে পাইনি।’

স্থানীয়রা বলেন, ‘এই বাসাগুলো অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলো না ভাঙার কারণে দিনেরাতে এখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে।’

মরদেহ উদ্ধারের পর পরই ঘটনাস্থলে আসে সিআইডির ফরেনসিক টিম। নানা ধরনের আলামতও সংগ্রহ করে তারা। প্রাথমিকভাবে ওই শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে ধর্ষণের অভিযোগ নিশ্চিত হতে ময়নাতদন্তের অপেক্ষায় থাকতে হচ্ছে তদন্তকারী সংস্থাকে।

সিএমপির বন্দর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে কেউ ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। বাকিটা ময়নাতদন্তের পর বুঝতে পারবো।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পরপরই ওই শিশু কন্যাকে হালিশহর বড়পোল থেকে বন্দর পোর্ট কলোনির এই পরিত্যক্ত বাসায় নিয়ে আসা হয়েছিল। সুরমা নামের এ শিশু কন্যার বাবা রিকশাচালক এবং মা গৃহকর্মী। ধর্ষণের পর এ শিশু কন্যাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক রিকশাচালককে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com