শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ‍্যাসনে মিথ্যা গরু চুরির অপবাদে ৪ জেলে আহত // Manobsomoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১১.৩৭ এএম
  • ৩৯১ বার পঠিত

চরফ‍্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ‍্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরী মুকরি ইউনিয়নের চর পাতিলায় নদীতে বৈরী আবহাওয়ার কারণে খালে আশ্রয় নেওয়া জেলেদের উপর পুর্ব শত্রুতার জেরধরে হামলা ও বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে চর পাতিলার স্থানীয় প্রভাবশালী বেলাল মেম্বারের বিরুদ্ধে।

শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ভুক্তভোগী হারুন মাঝির নৌকার মহাজন মোঃ মন্নান হাওলাদার অভিযোগ করে বলেন গত (২২ আগষ্ট)সোমবার বিকালে আমার নৌকা ৭ জন জেলে নিয়ে নদীতে মাছ শিকার করতে যায়,২৩ আগষ্ট মঙ্গলবার বিকালে মাছ শিকার করাকে কেন্দ্র করে আমার নৌকার মাঝি মাল্লার সাথে অন্য নৌকার মাঝি মাল্লার মারামারির ঘটনা হারুন মাঝি আমাকে জানিয়েছেন ,২৪ তারিখে বৈরী আবহাওয়ার কারণে নদীতে ডেউ বেড়ে যায় এতে রাত ৯ ঘটিকার সময় চর পাতিলার সলেমান পাটোয়ারীর খালে আশ্রয় নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পরেন, রাত ২ ঘটিকার সময় বেলাল মেম্বারের নেতৃত্বে ৮/১০ জন লোক এসে আমার মাঝি মাল্লাকে কথা শুনার জন্য উপরে ডেকে নিয়ে নদীতে মারামারির বিষয়ে জিজ্ঞেস করেন তখন জানাযায় নদীতে হামলা পালটা হামলার নৌকা টি বেলাল মেম্বারের ছিলো এতে কথার কাটাকাটির এক পর্যায়ে আমার মাঝি মাল্লাদের কে পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করেন এতে মাইনুদ্দিন এবং মাজেদ নামের আমার ২ জন জেলে নদীতে পরে যায়,এখন পর্যন্ত এই দুই জেলের কোন সন্ধান পাওয়া যায়নি,পরে চর পাতিলার স্থানীয় ইলিয়াস নামের এক ব‍্যক্তির গরু চুরি করার অপবাদ দিয়ে আমার বাকী জেলেদের চর কুকরী মুকরী ফাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন,এবং রাতে গরু মালীক ইলিয়াস কে দিয়ে দক্ষিণ আইচা থানায় একটি গরু চুরি মামলা করান যার মামলা নং ০৫/২২

এবিষয়ে অভিযুক্ত বেলাল মেম্বারের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন গরু চুরির ঘটনার পরের দিন সকালে আমি খবর পয়েছি,এবং নদীতে আমার কোন মাঝি মাল্লার সাথে মারামারির ঘটনা ঘটেনি,আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা।

এবিষয়ে গরু মালীক মোঃ ইলিয়াসের মুঠো ফোনে কল দিলে তিনি জানান রাত ২ ঘটিকার সময় আমার বসত ঘরের পাশে থাকা গরু ঘরে চোর প্রবেশ করলে কুকুর ডাক চিৎকার করতে থাকে, এতে আমি ঘর থেকে বের হলে গরু রেখে দুইজন লোক পালিয়ে যায়।পরে জানতে পারি শশীভূষণ থানাধীন আট কপাট থেকে একটি নৌকা এসেছে গরু চুরি করার জন্য এবং তারাই আমার গরু চুরি করতে চেয়েছে,এতে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে তাদেরকে মারধর করে থানায় দিয়েছেন,এবং রাতে আমি দক্ষিণ আইচা থানায় চোরের বিরুদ্ধে মামলা করেছি,আশ্রই নেওয়া জেলেরাই আপনার বাসায় গরু চুরি করতে গিয়েছেন তা অন্ধকারে আপনি কি ভাবে চিনতে পারলেন,এমন প্রশ্নের জবাবে তিনি কোন সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

দক্ষিণ আইচা থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন বলেন চর পাতিলা থেকে গরু চুরি করে নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চার জন জেলেকে আটক করে গণপিটুনি দেন,পুলিশ খবর পেয়ে চার জেলেকে উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করান,পরে তাদের বিরুদ্ধে চুরি মামলা হওয়ায় চার জেলেকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com