শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো রেশমা আক্তার “প্রথম প্রেমপত্র” কবিতাটি | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১২.০৭ পিএম
  • ৫৫১ বার পঠিত

 

ডাকপিয়নের রাস্তা ধরে এক বিষণ্ণ দিনে
পাখির পায়ে সুতো বাঁধা আমার প্রথম প্রেমপত্র।
হৃদয়ের কথা বলিতে ব্যাকুল…
ওই তানপুরার সুরটির মত।
ভালো থাকার বার্তা নিয়ে
আকাশের ওই অচেনা ঠিকানার মত।
প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত
শেষ পর্যন্ত তোমাকে চাইবার মত।
প্রথম সকাল, একাকী বিকেল আর
ক্লান্ত দূপুরে আমার তুমি’র মত।
ষোড়শী হৃদয়ে প্রথম প্রেমের আবেগের মত।
নিয়মভাঙ্গা, শর্তহীন এসব চাওয়া পাওয়া
জানিনা অসংখ্য মেইল আর ইনবক্সের কম্পিটিশনে
ধুলো জমা, সেকেলে, অসংখ্য বলিরেখা ভাঁজে ভাঁজে
এ চিঠি পৌঁছবে কিনা তোমার লেটারবক্সে।
চকচকে আইপ্যাডের গ্ল্যামারে
তোমার সত্য মিথ্যার সাতকাহনে।
এ চিঠি হয়তো পড়ে রবে অজানা অদেখার ভীড়ে
দুর্লভ, দুষ্প্রাপ্য, জীবন্ত কিছু ভালোবাসা নিয়ে।
ভেবেছি, লিখবনা তোমায় আর
শূন্যতা নিয়ে পাখিটি ফিরলে ঘরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com