রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো আরেফিন শিমুল এর কবিতা “মেঘের ঢেউ”

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১২.৪৩ পিএম
  • ৮০ বার পঠিত

সাহিত্য সংস্কৃতি,

কৈশোরের ভালোবাসায় তোমাকে দেখি
দেখি নগ্ন পায়ে হেঁটে চলা বৃষ্টির জলে তোমার ছায়া
কত দুপুর কাটিয়েছি হিজলের নিচে
অসময়ের সময়গুলো মশগুল ছিলাম চিঠি লিখায়
তুমি বলতে ওসব চিঠি নয়
কবিতা হয়ে তোমার পাশে ঘোরে
সেই প্রথম তুমি আমাকে কবি বানালে।
আমার ঠোঁটের প্রথম বসন্ত এঁকেছিল প্রথম প্রেম
তুমি ছুঁয়েছিলে, খুব শক্ত করেই ছুঁয়েছিলে
তখনই ফুটেছিল শিমুল,পলাশ, কৃষ্ণচূড়া
বিশ্বাস কর, আমি কেঁপেছিলাম
তোমার বুকে মুখ গুঁজে খুঁজেছিলাম কোন সৌরভ
যা আমাকে মাতোয়ারা করে ভেতরে আলোড়িত করে।
সেই চিলেকোঠা এখনো কি আগের মতোই আছে
আমি জানি না
আমাকে জড়িয়ে ফিসফিসিয়ে কত কথা
আমার কপালের টিপ সরে গিয়েছিল
টিপ ঠিক করে তুমি বললে এই মেয়ে জামার সাথে ম্যাচ করে চুড়ি পরলে না কেন?
আমার চুড়ি, আমার কাজল, আমার টিপ সব তুমি ঠিক রাখতে চাইতে…
তবে ভালোবাসায় ছিলে বেহিসাবী
আর আমার ছিল পাই পাই হিসাব।
এখন আমার অনন্ত অবসর
তুমি নেই, ভালোবাসা নেই, হিসেবও নেই
আছে শুধু এক আকাশ মেঘের ঢেউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com