বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

হাঁটুপানি-রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল | manob somoy

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২, ৬.৩৯ এএম
  • ৩৮৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:চট্টগ্রাম
গত দুদিন ধরেই বর্ষা ও প্রবল বৃষ্টির পানি জমে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা জলে তাল-মাতাল অবস্থায় রোগিদের চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। বৃষ্টি ও জোয়ারের পানি হাসপাতালের নিচতলায় পানি উঠা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে থেমে থেমে হওয়া বৃষ্টিতে হাসপাতালের নিচতলায় হাঁটুপানি পানি জমে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা।
এছাড়া শুক্রবার (১৭ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ শনিবার(১৮জুন) ভোর থেকে প্রবল বৃষ্টির পানি জমে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পড়তে হয়েছে।
হাসপাতালে মেয়েকে নিয়ে আসা সজিব বিশ্বাস জানান, আমার মেয়ের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আজ ৪/৫দিন। গতকাল সকালে ওআজ কিছু জরুরি ওষুধের প্রয়োজন দরকার পড়ে। নিচতলার পানি ও রাস্তার পানি পার হয়েই আমাকে ওষুধ আনতে হয়েছে।
আলী হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টি হলেই মা ও শিশু হাসপাতাল এলাকায় পানি উঠবে, এটাই যেন নিয়ম হয়ে গেছে। গত বছর সিডিএর কর্মকর্তারা বলেছিলেন, এ বছর এই এলাকায় পানি উঠবে না। কিন্তু আবারও হাসপাতালের নিচ তলাসহ আশপাশের এলাকায় পানি উঠে গেছে।
হাসপাতাল সূত্র জানায়, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পুরাতন ভবনের নিচ তলায় এখন রোগী থাকে না। রোগীদের এখন দ্বিতীয় তলা ও নতুন ভবনে চিকিৎসা দেওয়া হয়।
পুরাতন ভবনের নিচ তলাটি অফিস রুম ও চিকিৎসকের কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি উঠায় হাসপাতালে আসা রোগী ও স্বজনদের চলাচলের জন্য নিচ তলায় ইট বিছিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত আজও অব্যাহত থাকবে। তবে একধারে বৃষ্টি হলে ভূমিধ্বস হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com