সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

চরফ্যাসনে ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দল নেতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২, ৫.৪২ পিএম
  • ৪৬৯ বার পঠিত

 

শশীভুষণ সংবাদদাতা :

ভোলা
চরফ্যাসনে ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দল নেতা ও কীটনাশক ব্যবসায়ী আইয়ুব আলী নামের এক বাড়ির মালিকের বিরুদ্ধে। এঘটনায় মঙ্গলবার প্রবাসীর স্ত্রী বাদি হয়ে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চেয়ারম্যান বাজার লোকমান মিয়ার বাড়ি সংলগ্ন প্রবাসীর স্ত্রীর ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানাযায়,ভিক্টিম প্রবাসীর স্ত্রী চেয়ারম্যান বাজার সংলগ্ন সেচ্ছাসেবক দল নেতা ও কীটনাশক ব্যবসায়ী আইয়ুব আলীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সোমবার রাতে বাড়ির মালিক আইয়ুব আলী ভাড়া চাওয়ার অজুহাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এঘটনায় মঙ্গলবার তিনি বাদী হয়ে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন।
স্থানীয় একাধিক সুত্র থেকে জানাযায়, থানায় অভিযোগ দায়েরের পরপরই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশকে ম্যানেজ করে ভিক্টিম প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার সাংবাদিককে বলেন , ভিক্টিম নারী ও আইয়ুব আলী তারা পরস্পর আত্মীয়। কি নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি হয়েছে তা তার জানা নাই।

অভিযুক্ত আইয়ুব আলী জানান, তিনি আমার ঘরে ভাড়াটিয়া । ঘর ভাড়া নিয়ে তার সাথে আমার বাড়াবাড়ি হয়। এনিয়ে সে আমার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ তুলেছে। স্থানীয় চেয়ারম্যান সেলিম হাওলাদার বিষয়টি সমোঝতা করে দিয়েছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাম্মেল হেসেন জানান, অভিযোগ দায়েরের পর ভিক্টিম থানায় আসেনি। ঘটনাটি স্থানীয় ভাবে সমঝোতা হয়েছে বলে শুনেছি। আমি ছুটিতে থাকায় বিস্তারিত আর কিছুই জানতে পারিনি।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান জানান, গৃহবধুর দায়ের করা অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com