রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

তজুমদ্দিনে বিনামূল্যে নারিকেলের চারা পেলো কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩.৫৫ পিএম
  • ৮০ বার পঠিত

এম এ হান্নান, তজিমুদ্দিন প্রতিনিধি :
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ২হাজার ৮শতটি নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম আসাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাছিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাইদ আব্দুল্যাহ আল নোমান. উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নুর কবির, বীরেন চন্দ্র দেসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন চাঁদপুরে ১শত ৫০জন, সোনাপুরে ৯০জন, মলংচড়ায় ৭০জন, চাঁচড়ায় ৯০জন ও শম্ভুপুরে ১০০জন মোট ৫শ জন কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া, স্থান ও প্রয়োজন বিবেচনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০০টি নারিকেল চারা বিতরণ করা হয়। প্রথমধাপে ২ হাজার চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বাকী ৮শত চারা পাওয়ার সাথে সাথে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা।
এছাড়াও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন মৌসুমের প্রনোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারের কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে চারা বিতরণ প্রকল্প কৃষি ও পরিবেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ফলজ গাছের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। যার ফলে মানুষ গাছ থেকে অক্সিজেন পাবে, আর গাছ মানুষের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখবে”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com