শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বোরহানউদ্দিনে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন ও বসতভিটা থেকে উচ্ছেদ করার অভিযোগ | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪.৫৫ পিএম
  • ৪৩২ বার পঠিত

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন উপজেলার টবগী ১ নং ওয়ার্ডের মোঃ আব্দুল মতলব এর ছেলে মোঃ কাশেমের বিরুদ্ধে বৃদ্ধ বাবা-মাকে মারধর ও ভিটে থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায় আব্দুল মতলবের ছোট ছেলে কাশেমকে আজ থেকে ৭-৮ বছর আগে তার বাবা এলাকা থেকে ধার দেনা করে তাকে আবুধাবিতে পাঠিয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিদেশ থেকে কাশেম তার বাবাকে জানায় তার জমি লিখে না দিলে সে কোন রকম ধার দেনা পরিশোধ করবে না। শেষ বয়সে একটু ভালো থাকার আশায় সহজ-সরল অসহায় বৃদ্ধ মতলব তার ছোট ছেলে কাশেমকে বসত ভিটার দেড় করা জমি দলিল করে দেয়। অভিযোগ মতলব জানায় আবুধাবি থেকে মাএ দশদিন আগে আমার ছেলে বাড়িতে এসে পৌঁছে। বাড়িতে সে এসে সপ্তাহ খানেক অবস্থান করার পর তার যত আসবারপত্র আছে সে গুলোকে গুছিয়ে নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করে। যাওয়ার আগে কাশেমের নামে আমার দলিল করা বসতভিটার দের করা জমিও বিক্রি করে দেবে বলে আমাকে জানায়। এ বিষয়ের জের ধরে আমার ও কাশেম এর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি কাশেমকে বলি আমার রেকর্ডিং সম্পত্তি তোমাকে বিক্রি করতে দিবো না। এরপরে আমি বাধ্য হয়ে এলাকার স্হানীয় মেম্বার সাদেক কে বিষয়টি অবগত করি। বিষয়টির শুনে মেম্বার সাদেক ঘটনাস্থলে আসে,মেম্বারের উপস্থিতে কাশেমের স্ত্রী সোনিয়া আমাকে বলে বুইড়া তোর জন্য জমি বিক্রি করতে পারব না এই বলে সে আমাকে ঘুসি দিয়ে দাঁত ভেঙ্গে ফেলে। এবং আামার ছেলে কাশেম ও তার স্ত্রী সোনিয়া আমাকে মারধর করে।বিষয়টি স্হানীয় মেম্বার কে কেন জানানো হল এ কারনে সোনিয়া খুব ক্ষিপ্ত হয়। আমি ভোলা ২ আসনের এমপি মহোদয়ের কাছে এর সঠিক বিচার চাই। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির বলেন অভিযোগ পেলে আমরা ব্যবস্হা নিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com