বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

আমাদের জন্য মহাবিপদ নেমে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে : আ জ ম নাছির উদ্দীন

  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৯.৪০ এএম
  • ৪৯৩ বার পঠিত

 

ডেস্ক নিউজ  : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন- আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আমাদের সকলের জন্য মহাবিপদ নেমে আসবে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দলীয় ও জাতীয় ঐক্য। অথচ হীন স্বার্থে আমাদের কেউ কেউ নানাভাবে বিভেদ তৈরি করছেন, অযৌক্তিক সমালোচনা করছেন, বিরোধ, হানাহানিতে লিপ্ত হয়েছেন, চরিত্র হননের অপচেষ্টা করছেন। এটা সত্যিই নিন্দনীয়। এতে লাভবান হবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা।

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খ্যাত প্রয়াত রাজনীতিবিদ এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নগরীর হালিশহরে প্রয়াতের বাড়ির সামনে এ সভা হয়েছে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর মতো এম এ আজিজও বুঝতে পেরেছিলেন যে, পরিপূর্ণ স্বাধীনতা ছাড়া বাঙালির মুক্তি সম্ভব নয়। এজন্য তিনি ছয় দফাতে এক দফায় পরিণত করার প্রস্তুতি নিয়ে সার্বিক নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই ইতিহাস নিয়ে সুষ্পষ্ট কোনো ধারণা নেই বর্তমান প্রজন্মের রাজনীতিকদের কাছে। বর্তমান প্রজন্মও সেই ইতিহাস জানে না।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশে রাজনীতি এখন নানা কারণে প্রশ্নবিদ্ধ। এম এ আজিজের মতো পরিশুদ্ধ রাজনীতিকরা এখন নেই। অপ্রিয় হলেও সত্য, যারা পরিশুদ্ধ রাজনীতি এখন করেন তারা সবাই কোণঠাসা। এটা আমাদের জন্য হতাশার।

এসময় উপস্হিত ছিলেন- নগর কমিটির যুগ্ম সম্পাদক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com