মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

অনিশ্চিত গন্তব্যেঃ করোনায় আর্থিক অস্বচ্ছল পরিবারের হাল ধরার চেষ্টায় শিশুকূল

  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩.০৮ পিএম
  • ৪২৯ বার পঠিত

অনিশ্চিত গন্তব্যেঃ
হোসেন বাবলাঃ১৩নভেম্বর,চট্টগ্রাম
বৈশ্বিক মহামারির ”করোনাভাইরাস” বিশ্বময় কতো যে ছন্দ-পতন ঘটিয়েছে তার ইয়াত্তা সঠিক কারো কাছে জানা না থাকলেও প্রাথমিক ভাবে কিছু চিত্র দেখলেই অনুমান করে বলা যায় বাংলাদেশও কতো পিছিয়ে পড়েছে।
বানিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামের অত্যন্ত ঘনবসতি এলাকা আগ্রাবাদ-জাম্বুরী মাঠ তথা সিডিএ,হালিশহর এলাকায় প্রতিদিন স্বল্প আয়ের মানুষের নানান সমস্যা মা ওশিশু হাসপাতালে গেলেই পথে , ফুটপাতে অথবা মূল সড়কের পাশে দেখা মিলে নতুন,নতুন পেশার মানুষকে। তেমনি কিছু শিশুর বৈচিত্র ব্যবসার পশরা দেখে কথা বলার চেষ্টা করি।
১৩নভেম্বর শনিবার, দুপুরে নিজের বাম পা চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের ২য় গেট সংলগ্ন পথের ধারেই তিন শিশু-তারেক(০৮) সাজু-১০এবং সুজন-১১এর সাথে । অনেক চেষ্টার পর কথা বলতেই শিশু সুজন জানালেন, তারা হাসপাতালের পাশে গলিস্থ রহিম কলোনীতে পরিবার নিয়ে বসবাস করেন। তারা কেউ নোয়াখালী, কেউ বরিশাল অঞ্চলের বাসিন্দা।
”করোনাভাইরাস”জনিত কারণে পরিবারের বাবা-মার আয় কমেছে,তাই তো পথের ধারে বসে মাস্ক বিক্রি করে কিছুটা বাঁচার আকুতি বা সংসারের হাল ধরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তারা মাস্ক গুলো ৫-১০টাকা২০-৪০টাকায় বিক্রি করে দৈনিক ১৫০-২০০টাকা আয় করে সংসারের ব্যয়ে সহায়তা করছেন।
স্কুলে যাই কিনা জিজ্ঞেস করলে, তারা তিনজনেই বলেন-এখন স্কুল মাদ্রাসা বন্ধ থাকায়এই পেশা নিয়ে কিছুটা অভাব মেঠানোর চেষ্টাও হচ্ছে।আবার তারা ঐ এলাকায় একটি বে=সরকারী এনজিওর অধীনে সপ্তাহে ২/৩দিন পথস্কুলেও পড়ালেখা শিখেন বলে জানাই।
একটি তথ্য প্রতিবেদনে প্রকাশ হয় যে, করোনায় দেশে ৩কোটি লোক দরিদ্র সীমার নিচে,এর মধ্যে শিশু৪০লাখ বৃদ্ধ৫০লাখ এবং প্রান্তিক জনগোষ্টির প্রায় ১কোটি সহ নিম্ম-মধ্যবৃত্ত মিলে এই দরিদ্রতা অবস্থানে বলে প্রতিবেদনের উল্লেখ আছে। আর ইউনুসেফ,জাতিসংঘের তথ্য অনুয়ায়ী দেশে ১কোটির অধিক শিশু করোনায় শিক্ষা বঞ্চিত,অভুক্ত আর রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবণে আছেন বলে শিশু ফোরাম সূত্রে জানান।
এই অবস্থায় শিশুদের কর্মময় শিক্ষা-প্রাথমিক শিক্ষা ও পরিবার নির্ভর রাখতে না পারলে দেশে চরম ভাবে শিশু শ্রম, কিশোর অপরাধ, বাল্য বিবাহ এবং শিশু পাচার বেড়ে যেতে পারে বলে অভিঞ্জ মহল ধারণা করে বলছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com