সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন হাশিমপুর এলাকায় গুলিবর্ষণ ও নাশকতার মামলায় আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ৩.২৭ পিএম
  • ৪২৫ বার পঠিত

মানব সময় ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন হাশিমপুর এলাকায় গত ৩০ শে আগস্ট ২০২১ ইং তারিখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গুলিবর্ষন ও নাশকতার সৃষ্টি করে কতিপয় দুষ্কৃতকারী। উক্ত ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের হয়; যার মামলা নং- ০২/২১০, তারিখ- ০২ সেপ্টেম্বর ২০২১ইং, ধারা-১৮৬০ সনের পেনাল কোড আইনের ১৫৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৩৮৫/ ৪২৭/ ৫০৬/ ৩৪ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮(সংশোধন-২০০২) এর ৩ ধারা। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, উক্ত ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

৩। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ ০০১০ ঘটিকায় ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকা থেকে উক্ত মামলার ১নং এজহারনামীয় আসামী গিয়াস উদ্দিন @সুজন (৪১), পিতা- আবদুল মোনাফ, সাং- হাশিমপুর, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে একই তারিখ ০৫০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন লালখান বাজারস্থ মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী আকা মাঈনউদ্দিন সাঞ্জু (৩৯), পিতা- মৃত আকা খলিলুর রহমান, সাং- দামুডা, জেলা-শরীয়তপুর, বর্তমানে- খাজা রোড, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরীকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি বিদেশী রিভলবার ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

৪। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত নাশকতা ও গুলিবর্ষনের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধ বলে জানান।

৫। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com