রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা হতে ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা এবং ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০৫ জন পেশাদার মাদক কারবারিদের গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৫.৫৭ এএম
  • ৩৭ বার পঠিত

মানব সময় ডেস্ক :
গত ২৯ জানুয়ারি ২০২৬ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা হতে ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ জন পেশাদার মাদক কারবারি এবং ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০২ জন পেশাদার মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ’দেশ পরিবহন সেন্টমার্টিন’-এর একটি বাস যাহর রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫১১৯ এর পরিচালনার সাথে জড়িত ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারগণ পরস্পর সহযোগে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) কক্সবাজার জেলা হতে ঢাকার উদ্দেশ্যে মাদকদ্রব্য বহন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ভোর ০৫৫০ ঘটিকায় ফেনী জেলার ফেনী সদর থানাধীন লালপোল ওভার ব্রীজের পূর্বদিকে অবস্থিত আমানত হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোষ্ট চলাকালে বাসটি উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যরা বাসটিতে থাকা অভিযুক্ত ১। মোঃ ইসমাইল(৩৮)(হেলপার), পিতা-মৃতঃ সিদ্দিকুর রহমান, সাং-কাদিরদিয়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ হুমায়ুন কবির (৩৩) (ড্রাইভার), পিতা-সিরাজুল ইসলাম প্রকাশ গুড়ামিয়া, সাং-ধনিজকরা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। মোঃ রুবেল হোসেন (৩৫) (সুপারভাইজার), পিতা-আব্দুল মান্নান, সাং-টামটা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বাসটির সিটের ভিতরে পলিজার প্যাকেটের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫৩০পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত দেশ পরিবহন সেন্টমার্টিন-এর ০১টি বাস জব্দ করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাত্রী বেশে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হইতে চট্টগ্রামগামী ’গ্রামবাংলা স্পেশাল’ পরিবহনের একটি বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় ফেনী সদর থানাধীন ধর্মপুর সাকিনস্থ স্টার লাইন সিএনজি পাম্পের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোষ্ট চলাকালে বাসটি উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত ১। হানিফ (৪৮), পিতা-মৃতঃ ছামাদ, সাং-দক্ষিণ চারড়পুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী এবং ২। পান্না বেগম (৩৯), পিতা-নুর ইসলাম, সাং-শালুকিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com