সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

দৌলতখাঁনের লেজপাতা গ্রামের রাস্তাটির দ্রত সংস্কার বাস্তবায়ন চান এলাকাবাসি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ১.২৮ পিএম
  • ৫৫৭ বার পঠিত

মিলি সিকদারঃভোলা জেলার দৌলতখাঁন উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের
১নং ওয়ার্ডের ৩০০ শত পরিবারের বসবাস। যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা , অথচ স্বল্প বৃষ্টিতেই এই রাস্তাটি কাঁদায় ভরে যায়। বর্ষা হলে সে সময় এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যায় না তাতে দুর্ভোগ পোহাতে হয় এলাকা বাসীর , বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

এলাকাবাসী এই কাঁচা রাস্তাটি পাকা করার দাবি করছে অনেক আগের থেকে। কিন্তু এই রাস্তা পাকাকরণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

হারুন রশিদ জানান, কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে আছে। রাস্তাটি পাকাকরণ বা ইট বিছানো তো দূরের কথা ন্যূনতম সংস্কারও করা হয় না। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে। প্রয়োজনীয় কাজে বাজারে যেতে হলে কাঁদা মেখে পায়ে হেঁটে যেতে হয়। ঐ গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস।
স্থানীয় তামিম বলেন, আমাদের রাস্তার সমস্যার কারণে ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে সমস্যা হচ্ছে এবং আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে, আমরা এমপি মহাদয়ের কাছে অনুরোধ করছি দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য।
রাকিব পন্ডিত বলেন, এই রাস্তাটি আমাদের একমাত্র সম্বল কিন্তু সমস্যার কারণে আমাদের বিভিন্ন জরুরী প্রয়োজনে কাজে
বিঘ্ন সৃষ্টি হচ্ছে ।

বর্ষা মৌসুমে মোটরসাইকেল, রিক্সা নিয়ে চলাচল করা একেবারে অসম্ভব।
অন্যদিকে রাস্তা দিয়ে এলাকার কৃষকেরা

সঠিক সময়ে ঘরে উঠতি ফসল তুলতে পারছে না।রাস্তায় কাঁদা থাকায় তাদের ফসল আনা নেওয়া করতে বেশি পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। গ্রামের কবরস্থানে যাতায়াতের করতে চরম দূর্ভোগ পোহাতে হয়। একটু বৃষ্টি হলেই এ রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে। তাই আর কোনো প্রতিশ্রুতি নয়, এবার দ্রুত রাস্তাটির সংস্কার বাস্তবায়ন চান গ্রামবাসি।

লেজপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মোঃ অজুত বলেন, রাস্তাটি অনেক দিনের পুরনো। বর্ষা এলে দুর্ভোগের সীমা থাকে না। এই রাস্তার উন্নয়নের জন্য এডিপি প্রকল্পের তালিকাভুক্ত করা হয়েছে। এ বছরই কাজ হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক নানা জটিলতার কারণে কাজ করা সম্ভব হয়নি। আশা করছি আগামীতে অবশ্যই এই রাস্তার উন্নয়ন কাজ করা হবে।

উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হেলাল বলেন, এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ । আমি এমপি মহোদয় কে এই বিষয়ে জানানো হয়েছে। এবং অতি দ্রুত সংস্কার করা দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com