মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে এক মুক্তিযোদ্ধার গাছ কর্তন :

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১.২৩ পিএম
  • ৩৮০ বার পঠিত

 

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁঃ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এম এ সাত্তার নামে এক মুক্তিযোদ্ধার বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম মোল্লা পাড়া গ্রামে।

এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার দুপুরে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার এসআই নজরুল ইসলাম এবং অমিনুল ইসলাম সঙ্গীং ফোর্স ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

ভূক্তভোগী দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার জানান, তার ভোগদখলীয় জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তার নিজ হাতে লাগানো মেহগনী,বোকনা নিম,লিচু,লেবু, জলপাই এবং কলাসহ বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে সাবাড় করে দেয়। এতে তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, পৈত্রিক সূত্রে এবং ক্রয়কৃত সম্পত্তিগুলো দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। একই গ্রামের প্রতিপক্ষ রেজিয়া হক ময়না জমিগুলো দাবি করায় বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অত্র এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু এরপরেও সে তার পেশী শক্তির বলে অন্যায়ভাবে গাছগুলো কর্তনসহ জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এর বিচার চাই।

গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে প্রতিপক্ষের রেজিয়া হক ময়না, সনিয়া এবং মোবারকসহ আরো অনেকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগটি অস্বীকার করে জানান যে, দীর্ঘদিন থেকে জমিটি নিয়ে বিরোধ চলছে। তবে তার জন্যই সমাধান করা সম্ভব হচ্ছে না। জমিটির প্রকৃত হকদার তারাই।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com