শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মিরপুরে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু সেপ্টেম্বর ১, ২০২১

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৫.২৩ এএম
  • ৫৯১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় রেনু বেগম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসাইন জানান, রেনু বেগমের শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় শিশুসহ আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।
দগ্ধ বাকি দুইজন হলেন, শিশু নওশিন (৫), তার ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর নাজনীন আক্তারের (২৫) দগ্ধ হয়েছে ২৭ শতাংশ।
এর আগে ২৫ আগস্ট (বুধবার) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে মারা গেলেন পাঁচজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com