রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের শুভ উদ্বোধন || মা ন ব স ম য় ||

  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৩.০৬ পিএম
  • ৫৩০ বার পঠিত

ডেস্ক নিউজ :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের শুভ উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল আজ ৭ জুলাই ২০২১ইং তারিখে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ২০ দিনের মাথায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসাপাতাল চালু করা হলো। শুরুতে প্রায় ৪ শত শয্যায় নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে এর শয্যা সংখ্যা ১০০০ শয্যায় উন্নীত করা হবে। তিনি বলেন, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির চাইতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এর উৎস স্থান সমূহে নজরদারি বাড়াতে হবে। জনগণকে তাদের জীবন রক্ষার জন্য মাস্ক পরা সহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা মহামারী মোকাবিলায় ইতোমধ্যে ভ্যাক্সিনেশন কার্যক্রম, করোনা ভাইরাস সনাক্তকরণের পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম, কেবিন ব্লক ও বেতার ভবনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ অতিক্রম করছে। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। দিন দিন রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয় করোনা মহামারী মোকাবিলায় সরকারের সাথে সমান তালে কাজ করে যাচ্ছেন। আগামীকাল ৮ আগস্ট ২০২১ইং তারিখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের সুদীর্ঘ সংগ্রামী জীবনের অনন্য সাধারণ সাফল্যের নেপেথ্যে রয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমর্থন ও নিঃস্বার্থপর সহযোগিতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সকল অর্জণের প্রধান শক্তি হিসেবে কাজ করেছে বঙ্গবন্ধুর জীবন সঙ্গিনী হিসেবে বঙ্গমাতার আজীবন ত্যাগী মানসিকতা, বঙ্গবন্ধুকে সমর্থন দিয়ে যাওয়া ও সহযোগিতা করা। বঙ্গমাতার জন্মদিনকে সামনে রেখে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন রক্ষার্থে চালু করা হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে কোভিড ফিল্ড হাসপাতাল। এই হাসপাতালটি চালু হওয়ার মধ্য দিয়ে করোনা মহামারীর এই দুঃসময়ে হাজার হাজার রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা ও সার্বক্ষণিক মনিটরিং এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য স্বল্পতম সময়ের মধ্যে এই হাসপাতালটি চালু করা সম্ভব হয়েছে।
মাননীয় উপাচার্য জানান, ক্রমবর্দ্ধমান করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানার নির্দেশনায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে কোভিড ফিল্ড হাসপাতাল অতি দ্রুততার সাথে প্রাথমিক পর্যায়ে ৩৫৭ শয্যার বিছানা দিয়ে চালু করা হয়েছে। এখানে ২য় ধাপে ৬০০ শয্যায় উন্নীত করা হবে এবং শেষ পর্যায়ে ৪০০ বিছানাসহ সর্বমোট ১০০০ শয্যার কোভিড ফিল্ড হাসাপতাল স্থাপন করা হবে। সমগ্র ফিল্ড হাসপাতাল কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত, আধুনিক লিফট, এস্কেলেটর এবং উন্নত টয়লেট ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করার নিমিত্তে ১টি লিটার অক্সিজেন ভি.আই ট্যাংক স্থাপন করা হয়েছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওয়ার্ড এবং আইসিইউ এর ভিতরে পর্যবেক্ষণ ডেস্ক রাখা হয়েছে। কোভিড ফিল্ড হাসপাতাল রোগীদের জন্য পথ্য, সুপেয় পানি, জরুরি ঔষধ এর ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও সাধারণ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ভর্তিকৃত রোগীর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই হাসপাতাল আধুনিক ভর্তি কাউন্টার, অভ্যর্থনা কেন্দ্র, একটি ফার্মেসি, একটি মিনি ল্যাবরেটরি, রোগীদের জন্য ট্রায়াজ, অবজারভেশন ওয়ার্ড, সাধারণ ওয়ার্ড ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আই.সি.ইউ, পোর্টেবল এক্স-রে, ই.সি.জি, পালস অক্সিমিটার ইত্যাদির মাধ্যমে সুচিশ্চিসা নিশ্চিত করা হবে। অত্র ফিল্ড হাসপতালের প্রয়োজনীয় জনবল ও মেডিক্যাল যন্ত্রপাতি সমূহের ব্যবস্থা করা হয়েছে।
মহতী এই অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিক্যাল টেকনোলজিস্ট ডিন অনুষদের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, নার্সিং

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com