বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হলেন লাবনী চাকমা সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি, বিশ্ব গণমাধ্যমে আসছে বৈপ্লবিক পরিবর্তন সিআরএফ সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধনে বক্তারা শিক্ষা ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার – এম নজরুল ইসলাম খান চট্টগ্রামে সামাজিক সংগঠন আল মিম্বার ফাউন্ডেশন’র ১ম বর্ষপূর্তি পালন : বন্ধু মহল মানবিক সংগঠনের উদ্যোগে অসহায় বৃদ্ধ নারীর আবাসস্থল মেরামতে আর্থিক সহয়তা প্রদান : সৎসঙ্গ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত : মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ নুর ইসলাম’র ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০-৫৫ লক্ষ (প্রায়) বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাজাফে ১৭ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটির যৌথ উদ্যোগে কার্যালয় উদ্বোধনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ফিরোজ কোম্পানির মমতাময়ী সহধর্মিণীর ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন’র নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ : সাংবাদিক নূরনবীর পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মেজবান সম্পন্ন :

সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি, বিশ্ব গণমাধ্যমে আসছে বৈপ্লবিক পরিবর্তন সিআরএফ সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধনে বক্তারা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২.১৯ পিএম
  • ১১ বার পঠিত

সিটি প্রতিনিধি,চট্টগ্রাম :
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখন আর ভবিষ্যতের বিষয় নয়, বরং সময়ের দাবি। বিশ্ব গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাংবাদিকদের এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির হাত ধরে বিশ্বজুড়ে গণমাধ্যমে বড় ধরনের পরিবর্তন ঘটছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর।
চট্টগ্রামের আইটি প্রতিষ্ঠান ‘আইটি ক্যারিয়ার সল্যুশন’-এর সহযোগিতায় ফোরামের সদস্যদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই টুলস’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাজী আবুল মনসুর বলেন, সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং এবং পাঠক-দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পরিধি বাড়াতে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো এআই প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে সাংবাদিকতার কাজ আরও দ্রুত, গতিশীল ও কার্যকর হচ্ছে। তিনি বলেন, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র কিংবা বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অজানা যোগসূত্র খুঁজে বের করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যমেও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। খেলাধুলার স্কোর, শেয়ারবাজারের হালনাগাদ তথ্য কিংবা আবহাওয়ার নিয়মিত প্রতিবেদন তৈরিতেও স্বয়ংক্রিয় প্রযুক্তি সহায়তা দিচ্ছে। এ ছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব, ডিপফেক ভিডিও ও ভুয়া ছবি শনাক্ত করার ক্ষেত্রেও এআই টুল কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সংবাদের সত্যতা, নির্ভুলতা ও সাংবাদিকতার নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
সিআরএফ সভাপতি বলেন, ‘বিশ্বের সাংবাদিকতার সঙ্গে তাল মেলাতে হলে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষ করে তুলতে হবে। এআই টুলসের যথাযথ ব্যবহার সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’ এ সময় তিনি ফোরামের সদস্যদের এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, আইটি ক্যারিয়ার সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম, ফোরামের নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক আবুল কাশেম সরোজ এবং দপ্তর সম্পাদক হাসান মুরাদ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ২৫ জন সদস্য অংশগ্রহণ করছেন। কর্মশালাটি আয়োজনে আইটি ক্যারিয়ার সল্যুশনের পক্ষে সার্বিক সহযোগিতা করছেন হেফাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, মোহাম্মদ শাহরিয়ার, রাফায়েত ইসলাম রাফি ও তারেফুল ইসলাম রাফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com