মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

নৃত্যরঙ একাডেমির ২০তম বর্ণাঢ্য উৎসব উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৩.৩০ পিএম
  • ৫৭৭ বার পঠিত

মাহমুদ হায়দার জীবনঃ-
নৃত্যরঙ একাডেমির পথচলার ২০তম বর্ষ উদযাপন উপলক্ষে “ছন্দ হিন্দোল নৃত্য উৎসব” সম্প্রতি নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম সুপ্রভাত বাংলাদেশ মিলায়তন হলে অনুষ্ঠিত হয়। আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আলাউদ্দিন ললিতকলা একাডেমির অধ্যক্ষ কৃষ্ণা বিশ্বাস তাঁর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। ডাঃ প্রীতি বড়ুয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, চট্টগ্রাম মহানগর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে চৌধুরী হাসান মাহমুদ হাসনী ( সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন), শৈবাল দাশ সুমন ( কাউন্সিলর ২১ নং দেওয়ান বাজার ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন),স্বপন কুমার বড়ুয়া ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কেন্দ্রীয় কমিটি), সজীব বড়ুয়া (ডায়মন্ড) (সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চল), অায়কর আইনজীবী বুলবুল বড়ুয়া (জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স এন্ড একাউন্ট, জিল গ্রুপ)। কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন নৃত্যরঙ একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তন্ময় বড়ুয়া। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে নৃত্যরঙ একাডেমীর একঝাঁক ছাত্র-ছাত্রী গানের সাথে ছন্দময় নৃত্য পরিবেশন করে উপস্হিত দর্শক শ্রোতাদের বিমোহিত করে। আজীবন সম্মাননা পেলেন ফজল আমিন শাওন, সেতু বিশ্বাস, গারগী মজুমদার।
গুণীজন সংবর্ধনা, শুভেচ্ছা স্বারক এবং কৃতি শিক্ষার্থীর মধ্যে উপস্থিত অতিথিগণ পুরষ্কার বিতরন করেন। উৎসবের তন্ময় বড়ুয়ার পরিচালনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশনা করেন নৃত্য শিল্পী জুলি, পুজা দাশ, পুজা নন্দী, পুজা মল্লিক, পুজা দত্ত, বেলী, কুয়াসা, রিমা, রিয়াংকা, শিউলি, নুসরাত, সাবা, চৈতী, প্রান্তী, অন্তু, ইউসুফ, সাজ্জাদ, শিমুল, পিয়ুশ, অন্তর, কাইফ, প্রিয়াংকা, সেতু বিশ্বাস, ফজল আমিন শাওন, পুজা মল্লিক৷ পুজা বডুয়া, মৃতিকা, প্রিয়া, কুয়াসা, নীলাঞ্জনা, নুসরাত , জীবন, অন্তু, শিউলি, শুভ্র, প্রান্তী, শ্রাবণী প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবা’স ক্রিয়েশন , তারুণ্যের জয়যাত্রা, চট্টগ্রাম একাডেমি, কালার একাডেমি, মোঃ হাসান, মোস্তফা, জয়, তসলিম, ইলিয়াস রিপন, রাইটওয়ে গ্রুমিং জোন, রায়হান মেকাপ,অভি ভিডিও, ,ঝুলন বড়ুয়া।পুষ্প ফ্যাশন হাউস এন্ড পুষ্প টিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com