রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

সিআরবি রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১.০৬ পিএম
  • ৫০৬ বার পঠিত

সিআরবি রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
সিআরবিতে হাসপাতাল হলে তার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে; হাসপাতালের জন্য আমি জায়গা দিতে প্রস্তুত – জেলা প্রশাসক

আধুনিক হাসপাতাল করার জন্য আমার কাছে অনেক ভালো ভালো জায়গা আছে। শুধু হাসপাতাল নয় – যেকোন ভালো কাজের জন্য আমি জায়গা দিতে প্রস্তুত। আমার কাছে অনেক জায়গা। মিঅঅরবির মতো প্রকৃতির হেরিটেজ এলাকায় হাসপাতাল হলে হাসপাতালকে ঘিরে অনেকগুলো স্থাপনা গড়ে উঠবে। তখন সিআরবি তার প্রাকৃতিক পরিবেশ হারাবে। গতকাল বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের মাধ্যমে নাগরিক সমাজ , চট্টগ্রাম প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, অঅমি অঅপনাদের যে দাবি, তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যথাযথ ভাবে তুলে ধরবো। মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতিকে ভালোবাসেন। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে তিনি কিছু করবেন না।
এসময় নাগরিক সমাজ , চট্টগ্রামের সদস্য সচিব ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, সিআরবির মতো প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। জীব বৈচিত্র্য ধ্বংস হবে। চট্টগ্রামবাসীর জন্য উন্মুক্ত কোন পরিবেশ থাকবে না। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি যথাযথ ভাবে তুলে ধরার দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক সমাজ, চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, রাজনীতিক ও পরিবেশবাদী শরীফ চৌহান, কার্যকরী সদস্য চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এডভোকেট টি আর খান, এডভোকেট মো. রায়হান, এডভোকেট কাশেম কামাল, সংস্কৃতি সংগঠক অহিল সিরাজ, এডভোকেট তোফাজ্জল হোসেন জিকু, আবৃত্তিমিল্পী প্রনব চৌধুরী, রাহুল দত্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com