
সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
সাংবাদিক মোহাম্মদ নূরনবীর শ্রদ্ধেয় পিতা মরহুম মো. নুরুল গনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ ধর্মীয় ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম-খতিব ও হাফেজগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নজরুল ইসলাম খান, দৈনিক নব চেতনা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো আমিনুল হক শাহীন, দৈনিক আজকের মানব সময়ের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, সাংবাদিক মো. জসিম উদ্দিনসহ সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খতমে কোরআন শেষে মরহুম মো. নুরুল গনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর জীবনের স্মৃতি স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া মাহফিলে মরহুমের পরকালীন শান্তি এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
মৃত্যু মানুষের জীবনের অবধারিত পরিণতি হলেও প্রিয়জনের স্মৃতি কখনো মুছে যায় না। স্বজনদের ভালোবাসা, দোয়া ও স্মরণে মরহুমরা বেঁচে থাকেন হৃদয়ের গভীরে—এমন আবেগঘন পরিবেশে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকীর আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।
মহান আল্লাহ মরহুম মো. নুরুল গনিকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন—আমিন।