
চট্টগ্রাম প্রতিনিধি :
অতীব দূ:খ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর ৩নং অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ কোম্পানির সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার আকস্মিক মৃত্যুতে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম, দৈনিক আজকের মানব সময় পরিবার, উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বন্ধু আত্মীয় স্বজনরা শোক বার্তা প্রকাশ করেন। শোক বার্তায় তারা বলেন মহান আল্লাহ মরহুমাকে ক্ষমা করে জান্নাতের উচুঁ মাকাম দান করুন, আমিন। মো: ফিরোজ কোম্পানি কে আল্লাহ এ শোক বহনের তৌফিক দান করেন মহান আল্লার রাব্বুল আলামিনের কাছে সকলের এ প্রার্থনা এবং নেতৃবৃন্দ
শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ সকলকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সকলের প্রতি দোয়া-প্রার্থনার বিনীত অনুরোধ করছেন উক্ত সংগঠনগুলোর এর নেতৃবৃন্দ।