
|| জুলাই বিশেষ প্রতিবেদন, মানব সময় ||
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, শোক আর অমলিন কৃতজ্ঞতা। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে একটি বৈষম্যহীন এবং স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যারা নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, জাতি তাদের এই সর্বোচ্চ আত্মত্যাগ চিরকাল বিনম্র চিত্তে স্মরণ করবে।
আবু সাঈদ,ওয়াসিম আকরামসহ যেসকল নাম না জানা তরুণ ও সাধারণ মানুষ দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের অদম্য সাহস ও আত্মত্যাগ আমাদের প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয় আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর ও বিনম্র শ্রদ্ধা।
গভীর শ্রদ্ধান্তে :
সাইফ সেলিম
( চিকিৎসক ও সংগঠক )
অর্থ বিষয়ক সম্পাদক: কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক দল।
যুগ্ম আহবায়ক : কোদালা ইউনিয়ন যুব দল
সহ সাধারণ সম্পাদক
লাইফ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ