বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি চট্টগ্রাম’র দ্বি- বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে মারুফ – রাসেল প্যানেল জয়ী

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬.০১ এএম
  • ৭১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২১ জুলাই’২৬ ইংনগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি ( প্রাচিকস)’র দ্বি- বার্ষিক নির্বাচনে মারুফ – রাসেল ও কামাল প্যানেল ১৯ পদে জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফলে জানা গেছে।
২১ টি পদের মধ্যে মাত্র দুই জন তাদের প্যানেল থেকে জিততে পারে নি। তাঁরা হলেন সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক রত্নেশ্বর রায় ও কার্যকরী সদস্য পদে মোঃ নিজাম উদ্দিন মিজান।
ভোটের নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করে মোঃ আনোয়ার হোসেন, সহকারী হিসেবে গিয়াস উদ্দিন ও সচিব হিসেবে এম সি দাশ।
তাদের স্বাক্ষরিত ফলাফল প্রকাশ সূত্রে জানা গেছে যে, মারুফ রহমান মনূ- সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল, সহ-সাঃ সম্পাদক রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে. এম. মাজহারুল হক, অর্থ সম্পাদক মোঃ নেছার আহম্মেদ, দপ্তর সম্পাদক খোকন মল্লিক,প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দীন,সহ- প্রচার সম্পাদক মোঃ হোসেন, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ ৪ জন কার্যকরী সদস্য এবং
৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানায় সংগঠনের নির্বাচন কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া পিকে দাশ-মেজবাহ উদ্দিন প্যানেল থেকে মাত্র দুই জন প্রার্থী জয়ী হয়ে পরবর্তী নির্বাহী কমিটির পদে আসীন হন। এরা হচ্ছেন মোজাম্মেল হক ও রতন দাশ।
শীঘ্রই জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে সাংগঠনিক সূত্রে জানিয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক – রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা সমবায় কার্যালয় এর প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিদর্শনে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com