বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩.২৮ এএম
  • ৭৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানার উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার ৪ নং বাহাছড়া ইউনিয়নের বাশখালা গ্রামে উপহারসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। বন্যার এই কঠিন সময়ে সংগঠনটির এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে গভীর স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ দীর্ঘদিন ধরেই আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, দুর্বিপাক কিংবা মানুষের যেকোনো সংকটে এই সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ মানুষের মুখে মুখে একটি কথাই উচ্চারিত হচ্ছে—সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবকল্যাণের এক বিশ্বস্ত ঠিকানা।
এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানার সম্মানিত সভাপতি ডা. এস. এম. এমরান, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব, সহ-সভাপতি ডা. এম. আর. সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জামান, ডা. বেলায়েত হোসেন, ডা. গোফরান এবং ডা. ফজলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও চিকিৎসকবৃন্দ।
মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার। অসহায় মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান উক্ত সংগঠন এর নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com