
মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অতিমাত্রায় বৃষ্টির কারণে পানি বন্দী শ্রমিকদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যে বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
সংগঠনের ইপিজেড থানার সভাপতি মোঃ শহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর আশেকী এবং অন্যান্য ওয়ার্ড সভাপতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় ধয্য ধারণ করতে বলেন।