বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

জহিরুল আলমকে সভাপতি ও জসিম উদ্দিন কে সম্পাদক করে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ২৭সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬, ২.৪৬ এএম
  • ৩১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
ভোলা জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভা–২০২৬ শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এম. জহিরুল আলম সভাপতি, মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক এবং মো. আলী আরশাদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম, এমজেএফ-এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. আলী আরশাদের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ মো. এ. কে. ফজলুল হক, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সভা–২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ রফিকুল ইসলাম মমিন, সহ-সভাপতি আলহাজ মো. নুরনবী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৩০০ সদস্য।
সভার শুরুতে সাধারণ সম্পাদক এম. জহিরুল আলম সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বিডিএফের প্রতিষ্ঠালগ্ন থেকে ভোলা জেলার উন্নয়ন, শিক্ষা, সমাজকল্যাণ, মানবিক কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ, সংগঠনের অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রতিবেদনটি অনুমোদন করেন।

নির্ধারিত কার্যসূচি শেষে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ ভোলা ডেভেলপমেন্ট ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ভোলার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com