শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতি জাতির পরিচয়, শিক্ষা জাতির মেরুদণ্ড—মেধা, সৃজনশীলতা ও আনন্দময় শিক্ষায় চট্টগ্রাম মডেল স্কুল বন্দর ডক শ্রমিক কলোনি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান’র বিরুদ্ধে অপপ্রচার – মিথ্যাচার ও কুৎসা রটনোর প্রতিবাদে পঞ্চায়েত মুসল্লিদের মানববন্ধন : প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সাধারন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন চরফ্যাশন শশীভুষন’র সাইফুল ইসলাম সুমন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়’র বৃক্ষরোপণ কর্মসূচী পালন জহিরুল আলমকে সভাপতি ও জসিম উদ্দিন কে সম্পাদক করে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ২৭সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক পেলেন সেবা সংগঠন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন ‎শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনঃ বন্দর ইপিআই জোনের ৬ ওয়ার্ডে এ ক্যাপসুল খাওয়ানো হয় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি: প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে বেপজা পাবলিক স্কুল

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক পেলেন সেবা সংগঠন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬.৫৭ পিএম
  • ১০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২৮ জুন (চট্টগ্রাম) চট্টগ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন’কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
২৮ জুন , রোববার জেলা সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম অডিটোরিয়ামে চেক বিতরণ সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের হাতে অনুদানের চেক তুলে দেন ।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, উর্বশী দেওয়ান এবং মো: সোহানুর মোস্তফা শাহরিয়ার উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান ও প্রতিনিধি এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির আওতাধীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকালে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুদান সংস্থার সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের মতো সকল স্বেচ্ছাসেবী সংস্থাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন ইতিমধ্যে বৃহত্তর চট্টগ্রামে সামাজিক কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া জাগান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com