মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কিছু মানুষ বেঁচে থেকেও একদিন সবার স্মৃতি থেকে হারিয়ে যায় – সাদিয়া সাংবাদিক কন্যা উর্মিলা শর্মা এইচএসসিতে A+ পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়ন –এম নজরুল ইসলাম খান গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন চট্টগ্রাম মডেল স্কুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হলেন লাবনী চাকমা সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি, বিশ্ব গণমাধ্যমে আসছে বৈপ্লবিক পরিবর্তন সিআরএফ সদস্যদের তিন দিনব্যাপী ‘এআই টুলস’ কর্মশালার উদ্বোধনে বক্তারা শিক্ষা ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার – এম নজরুল ইসলাম খান

শ্রমিক দল নেতা এস এম আজিমের সঙ্গে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর মতবিনিময় সভায় নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪.৪৯ পিএম
  • ১৪১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিমের সঙ্গে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং মানবিক সংগঠক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা শহীদুল ইসলাম রনি, হাটহাজারী উপজেলা যুবদল নেতা মোঃ আলমগীর, মোঃ বাদশা এবং চকবাজার থানা যুবদল নেতা মোঃ আব্দুর শুক্কুর জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পাশে শ্রমিক দলের ৮৭টি অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সভাটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com