বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩.২৫ পিএম
  • ৭৬ বার পঠিত

বাহার,চট্টগ্রাম :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সংস্কৃতি চর্চা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে। আজ বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও এ বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।

প্রধান বক্তার বক্তব্যে সাবেক পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক মোহাম্মদ নিজাম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্নফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, মোহাম্মদ আবুল আজিজ, মোহাম্মদ শাহজাহান, কে. এম. মনজুর আলম, মোহাম্মদ ইসমাইল বাবুল, মো. ইব্রাহীম বাচ্চু, মো. নুরুল হোসাইন, মো. সালাহ উদ্দীন, মো. নজরুল ইসলাম, মো. জয়নাল আবেদিন, মো. ইব্রাহিম, ইব্রাহিম বাবু, মো. হাসানুল করিম। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও ২০২৫ এর বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেনির কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com