বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

জার্মানির মান্যবর রাষ্ট্রদূত Dr. Rudiger Lotz এর চট্টগ্রাম বন্দর পরিদর্শন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১.০৪ পিএম
  • ১১৩ বার পঠিত

বাহার,চট্টগ্রাম
১২ মে ২০২৬ ইং জার্মানির মান্যবর রাষ্ট্রদূত Dr. Rudiger Lotz চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ মান্যবর রাষ্ট্রদূত কে স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সামুদ্রিক সহযোগিতা, বন্দর উন্নয়ন, লজিস্টিকস ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ও জার্মানের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে জার্মানের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা, নেভিগেশন প্রযুক্তি, গ্রিন পোর্ট, সামুদ্রিক নিরাপত্তা, বন্দর উন্নয়ন ও মেরিটাইম প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে নৌ-খাত, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বন্দরের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জার্মান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com