বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

চট্টগ্রাম জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করেছে ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩.০২ পিএম
  • ৫২ বার পঠিত

হোসেন বাবলা:২৭ এপ্রিল

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী করতে সন্ধ্যার পর মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ কিছুটা বাড়িয়ে দুপুর ২টা‌-রাত ৯টা পর্যন্ত করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং স্থানীয় সরকার প্রশাসনের পুলিশিং আরো গতিশীল করার লক্ষ্যে ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আজ দুপুরে (২৭ এপ্রিল) জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া কে লিখিত ভাবে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
গত কয়েকদিন পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এবং নিকটস্থ থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে বৈঠক করে জেলা প্রশাসক মহোদয় কে এই অবহিতকরণ পত্র মারফতে অত্র অঞ্চলের গণ মানুষের চাহিদা ও ব্যবসায়ী পরিবার ও কর্মচারীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সমিতির নেতৃবৃন্দর উপস্থিতিতে সোমবার দুপুরে এক সৌজন্য সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেছে।
এসময় হালিশহর পতেঙ্গা ইলিকট্রনিক্স দোকান মালিক সমিতির উপদেষ্টা সদস্য মোঃ শাহজাহান সাজু, বে-শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জারগাম মেহেদী, মোঃ আবুল কালাম, বন্দরটিলা শাহ প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ মিঠুন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপি প্রদান কালে আরো উপস্থিত ছিলেন- যথাক্রমে সিইপিজেড চৌধুরী মার্কেট সমিতির প্রতিনিধি,ঝনক প্লাজা মার্কেট সমিতির প্রতিনিধি,আলী প্লাজা মার্কেট সমিতির প্রতিনিধি,মহাজন গোল্ডেন মার্কেট সমিতির প্রতিনিধি, নূর শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি, সিটি কর্পোরেশন দোকান মালিক সমিতির প্রতিনিধি,আল মদিনা সুপার মার্কেট সমিতির প্রতিনিধি, আলী শাহ সুপার মার্কেট সমিতির প্রতিনিধি এবং নেভী মার্কেট কল্যাণ সমিতির প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
জনাব জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দর কথা শুনেন এবং উল্লেখিত বিষয়গুলো পর্যাবেক্ষণ সুষ্ঠু দিক নির্দেশনা দেয়ার চেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন বলে জানিয়েছেন।
এছাড়া তিনি নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও আলোকসজ্জা সহ বৈদ্যুতিক অপচয় রোধ করতে সবাই কে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com