সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন ফোরাম আয়োজিত বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫.৫০ এএম
  • ৭৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :
নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের কর্ণফুলী আইডিয়াল স্কুলে উন্নয়ন ফোরাম আয়োজিত ও ডিএইচএমএস হোমিও চিকিৎসক সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি ১৬ এপ্রিল, বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি- বিশিষ্ট সমাজসেবক, সিনিয়র সাংবাদিক, উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোঃ হোসাইন।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষিকা সানজিদা আক্তার প্রমুখ।
বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সহযোগিতায় হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে “” হাম ও বসন্ত “‘ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি ফ্রী হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য চিকিৎসক গণ গণমানুষের সেবা প্রদানে এগিয়ে আসেন সংগঠনের উপদেষ্টা সদস্য ডাঃ মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা,মোঃ হাফিজুর রহমান, সহ- সভাপতি ডাঃ মাওঃ আমির হোসেন, অর্থ সম্পাদক ডাঃ রহিম উদ্দিন চৌধুরী।
এছাড়া ও চিকিৎসা সেবায় এগিয়ে আসেন ডাঃ মোঃ মিজানুর রহমান ডাঃ মোঃ জামাল শেখ সহ হোমিওপ্যাথিক চিকিৎসক টিম।
ক্যাম্পে ৩৫০ জন শিক্ষার্থী সহ স্কুলের আশ পাশের এলাকাবাসী কে বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি সাংবাদিক মুহাম্মদ হোসাইন বলেন, দেশব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস জ্বর সহ হাম ও বসন্তের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই হোমিওপ্যাথিক ঔষধ। যার যথার্থ সেবন বিধি ও ঔষধী গুণ সবাই বুঝতে পারে তাহলে ভবিষ্যত প্রজন্মের জন্য স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই সুস্থ্য শরীর নিয়ে জীবন যাপনে অভ্যস্ত হবেন।
পরিশেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com