বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত | Manob Somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২.১৮ পিএম
  • ৯৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দায়িত্বশীলদের গুরুত্ব, রুকনদের করণীয়, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি আদর্শ সমাজ গঠনে নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, “একজন দায়িত্বশীল কর্মীর উচিত নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড আমীর জনাব ওসমান গনি এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস। তিনি তার বক্তব্যে আগামী দিনের পথচলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব আবুল মোকাররম, মাওলানা মোজাম্মেল হক, মোহাম্মদ সাহেদ, মোঃ ফখরুল ইসলাম, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, ডা. আবুল কালাম, মাওলানা আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিক্ষা শিবিরটি আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী দায়িত্বশীলদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com