
মানব সময় ডেস্ক :
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ” দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাইস্কুলের এস এস সি-২০২৬ এর বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চসিকের সাবেক প্রকৌশলী ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আবু ছিদ্দিক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র প্রবীণ শিক্ষক মোঃ সৈয়দুল গোলাম মোস্তফা, শিক্ষক সৈয়দ শামসুল ইসলাম, শিক্ষক মোঃ মাকসুদুর রহমান, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আবেগপ্লূত বক্তব্য রাখেন ছাত্রী মহিমা আক্তার,আনিকা ইসলাম ও মারিয়া আক্তার প্রমুখ।
বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবু ছিদ্দিক বলেন, শিক্ষার্থীদের উপর আগামীর মানবিক দায়িত্ববোধ ও শৃংখলায় পথ চলার শপথ নিতে হবে এবং অর্জিত ঞ্জান দেশ ও জাতির কল্যাণে নিবেদিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে যেতে হবে।
পরিশেষে সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও পরিচালকদের সু- স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।