সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩.০৭ পিএম
  • ৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের টিম নং-৫২ এর অফিসার ও ফোর্সগণ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৫/০৪/২০১৬ তারিখে বাকলিয়া থানাধীন রাজাখালী হাজী আবুল কালাম গ্রুপ (জনির গ্যারেজ/গাড়ির স্ট্যান্ড)-এর ভিতরে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ০১। মোঃ মাসুদ রানা (৩২), পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-মাজেদা বেগম, সাং-মোহাম্মদপুর (মোহাম্মদ আলীর বাড়ি), ওয়ার্ড নং-০৮, পূর্ব কোদালা ইউপি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম; বর্তমানে-আলী স্টোর বিল্ডিং, পাঞ্জাবী কলোনি, সাগর কেয়ারটেকারের সেমিপাকা ঘর, মাস্টারবাড়ী গেইট, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। তার দখল হতে কাভার্ডভ্যানে থাকা চোরাইকৃত বিভিন্ন কার্টনের ছবি প্রিন্টকৃত ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় যে, সে ও মামলার পলাতক আসামিগণ পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন গোডাউন এবং কাভার্ডভ্যান হতে সু-কৌশলে রোল কাপড় চুরি করে বিক্রয় করে আসছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-১০, তারিখ-০৬/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-৪১৩/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com