বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

কুমিল্লা কবি পরিষদের সম্মাননা লাভ করেছেন সুলেখা আক্তার শান্তা | মা ন ব স ম য়

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬.১৫ এএম
  • ১০৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়। সুলেখা আক্তার শান্তার উপন্যাস ‘জীবনের দিনরাত্রি’ -এর জন্য ‘সিইউকেপি গ্রন্থ সম্মাননা ২০২৫’ লাভ করেছেন। সম্মাননা প্রদানের জন্য লেখিকা সুলেখা আক্তার শান্তা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্মাননা প্রাপ্তি তাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে বলে জানান। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ উৎসবমুখর অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি মতিন বৈরাগী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামিমরুমি টিটন, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com